ফ্যাসিস্ট আমলের ডিএমপির ইন্সপেক্টর দুলাল এখনো ডিএমপিতে: উচ্চ আদালতের রায়ও তার কাছে নস্যি
শেখনিউজ রিপোর্টঃ ডিএমপির একজন ওসি ইন্সপেক্টর দুলাল হোসেন। ফ্যাসিস্ট হাসিনার সময়কালে ডিএমপিতে দীর্ঘকাল ডান্ডা ঘুরিয়ে বেড়ানো এই ইন্সপেক্টর গণঅভ্যুত্থান পরবর্তী কালেও ডিএমপিতেই আছেন এবং বহাল তবিয়তে থানার বড়কর্তা মানে ওসি হিসেবেই আছেন যেখানে ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত ও বঞ্চিত ইন্সপেক্টররা অনেকেই থানার ওসি হতে পারছেন না।
ওসি হিসেবে শুধু পদায়নই নয়, মাননীয় সূপ্রীম কোর্টের রায় বাস্তবায়নের পথে না গিয়ে এই দুলাল সাহেব নিজের মন মত পরিবেশ ও সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর উচ্চ আদালতের রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনারের নির্দেশও সেখানে বাস্তবায়ন করার কোন পদক্ষেপ নেই।
শুধু তাই নয় কুড়িগ্রামের সন্তান হাসিনা সরকারের দোসর এই ইন্সপেক্টর দুলাল কিসের বিনিময়ে উচ্চ আদালত ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আদেশকে নিজের মত করে সাজাতে ব্যস্ত এবং ভুক্তভোগী বাদী এভিডেন্স ম্যাগাজিন ও মহানগরী ট্রেডার্স লিঃ এর মালিকদের বিরুদ্ধেই নানান জিডি নন-জিআর মামলা সাজিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন থেকে সবার দৃষ্টি সরিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন তা তদন্তের দাবি রাখে।
এই দুলাল হোসেনের বিরুদ্ধে সকল গোয়েন্দা সংস্থা দিয়ে তার চাকুরি, সম্পদ এবং ফ্যাসিস্টদের সাথে সম্পর্কের বিষয় গভীর অনুসন্ধান প্রয়োজন। নইলে এরই ফাঁকে তার দ্বারা ফ্যাসিস্ট কোন নেটওয়ার্ক গড়ে উঠলে সম্ভাব্য বিপর্যয়ের দায় কে নেবে।
দারুস সালাম থানাধীন সম্পত্তির বিষয়ে উচ্চ আদালতের রায় এবং এটি বাস্তবায়ন করার পরে আবারো ফ্যাসিস্টএর দোসরদের হাতে দিয়ে দেয়ার খেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অচিরেই বিস্তারিত প্রকাশ করা হবে এবং কোন কোন মাধ্যমে কিসের বিনিময়ে এটি বাস্তবায়ন না করার জন্য ইন্সপেক্টর দুলাল প্রভাবিত হচ্ছেন তা তুলে ধরা হবে।