শেখনিউজ ডটকম

মাহাবুব প্রধানমন্ত্রীর বন্ধু। দুদক, পুলিশ, এনবিআর কোন ছাড়!

শেখনিউজ রিপোর্ট: নাম মাহবুব আলী। করেন মান্না সাহেবের নাগরিক ঐক্যের রাজনীতি। আগে করতেন বিকল্পধারা। ডঃ ইউনুসের শাসন আমলে জনাব মাহমুদুর রহমান মান্নার সাথে ভিড়েন এমপি হওয়ার প্রত‍্যাশায়। কিন্তু শিকে ছিড়েনি।

নির্বাচনে ভরাডুবি হলেও হঠাৎ করে মনে পরে অরে তিনি তো বগুড়ার লোক। আর যায় কোথায়! ছড়িয়ে দেন চারিদিকে যে তিনি তারেক রহমানের বন্ধু। বহু আর্থিক সহায়তা তিনি তারেক রহমানকে করেছেন।

এই ঘোষনায় বিএনপি করা লোকজনও থেমে যায়। শত হলেও প্রধানমন্ত্রীর বন্ধু, বগুড়ার লোক। প্রধানমন্ত্রীর চারপাশেও বহু বগুড়ার লোক। দুই একজনকে তিনি চেনেনও। এনবিআর কাস্টমস এমনকি দূদকের কর্তারাও থেমে যায়। পুলিশ কোন ছাড়। শো অপরাধেও পুলিশতো ভয়েই তার দিকে তাকায় না।

সেই কবে ২০০৪-২০০৫ সালে ৩৮ কোটি টাকার মালামাল বন্ড থেকে লোপাট করে দিলেও রাস্ট্রের কেউ তার দিকে চোখ তুলে তাকাতেই পারে না। ভয়ে! কারন মাহবুব হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেংটা কালের বন্ধু। বাড়ি বগুড়া।

তাইতো গার্মেন্টস ব‍্যবসায়ি জাহিদ হোসেন তার স্বর্বস্ব মর্গেজ দিয়ে কোরিয়া থেকে একটি মেশিন এনে মাহাবুবের গাজীপুরের সেই গোডাউন ভাড়া নিয়ে সেখানে মেশিনটি উঠিয়ে ছিলেন। চুক্তি মোতাবেক কোটি টাকার উপরে মাহাবুবকে অগ্রিম দিয়েও সেই মেশিন চালু করতে পারেন নাই। ২০১৬ সালে আমদানি করা সেই মেশিন এখনো মাহাবুব চালু করতে দেয় নাই। মেশিনও সেখান থেকে সরাতে দেয় নাই। ফ‍্যাসিস্ট আমলের পুলিশকে সাথে নিয়ে পুরো মেশিন আত্মসাৎ করতে চেয়েছিল। যদিও সেটা পারেনি তবে লাখ লাখ টাকার মেশিনের খুচরা যন্ত্রাংশ ঠিকই চুরি করে বিক্রি করে দিয়েছে।

সিআইডি তাদের রিপোর্টে মাহাবুবের প্রতারনার রিপোর্ট দিলেও কোন সংস্থাই এই ১০ বছরে জাহিদের মেশিন উদ্ধার করে দিতে পারে নাই। না কোন পুলিশ না কোন এসপি, না কোন কমিশনার বা আইজিপি। কারন মাহাবুব প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। কার সাহস। তার ফাইল নাকি এখন রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর দপ্তরে।

উল্টা জাহিদের বিরুদ্ধে মাহাবুব নিজে এবং অন্যদের দিয়ে নানান প্রকারের মামলা দেয় আর সেই মামলা দেয় কতিপয় পুলিশের সহায়তায়। কালিয়াকৈরে স্থানীয়ভাবে সরকারি দলের নেতা-কর্মীরা মিমাংসায় বসলেও এক সময় পিছিয়ে যায়। এ প্রতিবেদক তাদের জিজ্ঞেস করে জানতে পেরেছে মাহাবুব তারেক রহমানের বন্ধু দাবি করায় তারা পিছিয়ে গেছেন।

কথা হচ্ছে আর কতো? জাহিদরা পথে পথে আর আদালত ও পুলিশের অফিসে ঘুরে বেড়ায় আর মাহাবুব মৌজ মাস্তি করে প্রতারনা চালিয়ে যায়। কারন সে তারেক রহমানের বগুড়ার বন্ধু।

Exit mobile version